বউ-ভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শক্তিগড় স্টেশনের কাছে। আহত যুবকের নাম পঙ্কজ সরকার। বাড়ি জলপাইগুড়ির মালবাজার থানার দক্ষিণ ওদলাবাড়ি গ্রামে।
পঙ্কজ সরকারের আত্মীয় গৌতম সরকার জানান, তাঁরা ১০-১২ জন জলপাইগুড়ি থেকে বৈঁচি যাচ্ছিলেন বউ-ভাতের অনুষ্ঠানে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে তাঁরা বুধবার সকালে বর্ধমান স্টেশনে নামেন। এরপর বেঁচি যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরেন। সকাল ৮টা নাগাদ পঙ্কজ জলের বোতল নিয়ে ট্রেনের গেটের দিকে যায়। এরপর সে কোনভাবে ট্রেন থেকে পড়ে যায়। শক্তিগড় স্টেশনে গিয়ে তাঁরা রেল পুলিশকে ঘটনার কথা জানায়। পুলিশের সহায়তায় পঙ্কজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়।
Like Us On Facebook






