ধূমপান মৃত্যুর কারণ! তাইতো বিশ্বজুড়ে সবসময় সর্তকতা বাণী শোনানো হয় যাতে মানুষ ধূমপান থেকে বিরত থাকেন। কিন্তু বর্তমানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরাও আসক্ত হয়ে পড়ছে বিদেশি ব্র্যান্ডের ফ্লেভারড সিগারেটে। বর্ধমানের বাজারে মিলছে লবঙ্গ, আপেল, লিচু, চকোলেট, পান, স্ট্রবেরি ইত্যাদি গন্ধের সিগারেট।

এই সিগারেট খেলে মুখ বা নিশ্বাস থেকে তামাকের গন্ধ মেলে না শুধু মেলে ফ্লেভার। বাড়িতে ধরা পড়ার সম্বাভনা কম তাই কমবয়সীদের মধ্যে এই ফ্লেভার সিগারেটের প্রতি আসক্তি বাড়ছে। এসব সিগারেটের কারণে উঠতি বয়সের তরুণ-তরুণীরা নেশায় মাতছে। অল্পবয়সীরা ফ্যাশন হিসেবেও এসব সিগারেটে অভ্যস্থ হয়ে উঠছে।

বর্ধমানের এক সিগারেট বিক্রেতা বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে এইসব সিগারেটের প্রতি আসক্তি বেশি। এইসব সিগারেটের প্রতিটি ৫-১৫ টাকায় দেদার বিকোচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফ্লেভারড সিগারেট মূলত কমবয়সীদের সিগারেটের দিকে ঝুঁকতে সাহায্য করছে।

Like Us On Facebook