.

রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গুসকরা রেল গেটে। মৃতের নাম মধুসূদন ঘোষ (৫৫)। জানা গেছে, এদিন তিনি বাংলার আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য গুসকরা গিয়েছিলেন। সাইকেলে করে ফেরার সময় গুসকরা রেলগেট বন্ধ ছিল। তিনি গেটের তলা দিয়ে সাইকেল নিয়ে লাইন পারাপার করতে যান। সেই সময় আপ গুয়াহাটি এক্সপ্রেস তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলসূত্রে জানা গেছে, এদিন দুপুরে গেট বন্ধ থাকাকালীন অবস্থায় তলা দিয়ে সাইকেল পারাপার করছিলেন ওই ব্যাক্তি। ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

Like Us On Facebook