.

পথ দুর্ঘটনায় প্রাণ গেল রেল কর্মীর। মৃতের নাম জগন্নাথ মুদি। বাড়ি পূর্ব বর্ধমানের আমড়া। দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের আমড়ায়। জগন্নাথ মুদি প্রতিদিনের মত রবিবার কাজে যোগ দিতে টোটোয় চেপে শক্তিগড় স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। আমড়া এলাকায় প্রচন্ড গতিতে আসা একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর পিছনে ধাক্কা মারে। টোটোটি দুমড়ে মুচড়ে যায়। এলাকার মানুষ ও টহলরত পুলিশ ভ্যান এসে উদ্ধার করে। দুর্ঘটনাস্থলেই জগন্নাথ মুদির মৃত্যু হয়। টোটো চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তর করা হয়।

Like Us On Facebook