এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। নির্যাতিতার বাড়ি দিল্লিতে। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়। গত দুদিন আগে এই যুবতীকে জামালপুরের চৌবেরিয়া এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখেন গ্রামের মানুষ।

অভিযোগ, স্থানীয় এক যুবক প্রথমে তাঁকে কুপ্রস্তাব দেয়। রাজি না হলে তিনজন মিলে একটি ঝোপে টেনে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালাতে থাকে। এইসময় দক্ষিণ সারানপুর গ্রামের কয়েকজন যুবক শিবের মাথায় জল ঢেলে ফিরছিলেন। পথের মধ্যে ওই মহিলার গোঙানির শব্দ শুনতে পান তাঁরা। তাঁদের তাড়ায় তিন যুবক পালিয়ে গেলেও তাদের চিনতে পারা যায়। এরপর পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে ভর্তি করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুমিত পাত্র, কাশীরাম সরেন এবং হারাধন কিস্কু। নির্যাতিতা কিভাবে দিল্লি থেকে জামালপুরে পৌছল তা খতিয়ে দেখছে পুলিশ।

Like Us On Facebook