এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকালে বর্ধমান শহরের বড়নীলপুর দক্ষিণপাড়ার বাসিন্দা পূজা হালদারকে(১৭) বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সন্ধ্যায় তিনি মারা যান।
মৃতের পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় মারা গেছেন ওই রোগী। ঘটনার পর হাসপাতালের রাধারানী ওয়ার্ডের ডাক্তার এবং সিস্টারদের কাছে ক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার বাড়ির লোকজন। হাসপাতালে কর্তব্যরত সিকিউরিটি গার্ড, সিভিক ভলান্টিয়ার এবং হাসপাতালের ক্যাম্পের পুলিশ রোগীর পরিজনদের আটকাতে গেলে গার্ড এবং পুলিশের ওপর চড়াও হন রোগীর আত্মীয়রা। অভিযোগ, এই সময় কর্তব্যরত সিকিউরিটি গার্ড এবং সিভিক ভলান্টিয়ারদের মারধর করা হয়। ঘটনায় ছয় জনকে পুলিশ আটক করে বর্ধমান থানায় নিয়ে যায়। তাঁদের মধ্যে দু’জন মহিলা।
Like Us On Facebook






