আগামী ২ জানুয়ারি বর্ধমানের জেলা কৃষি খামারে অনুষ্ঠিত হতে চলেছে মাটি উৎসব। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি উৎসবের প্রচারের জন্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসন তিনটি ট্যাবলোর সূচনা করল। সুসজ্জিত ট্যাবলোগুলিতে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারের জন্য ব্যানারের পাশাপাশি থাকছেন লোকশিল্পীরা। লোকশিল্পীরা গানের মাধ্যমে তুলে ধরবেন রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর ও সচেতনতা প্রকল্পগুলি।
শুক্রবার এই ট্যাবলোগুলির যাত্রার সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। জেলার প্রতিটি ব্লকে ঘুরে ঘুরে এই ট্যাবলোগুলি থেকে লোকশিল্পীরা গানের মাধ্যমে রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পগুলিকে সাধারণের মধ্যে তুলে ধরবেন। পাশাপাশি বাউল গানের মাধ্যমে মাটি উৎসবের প্রচার এবং মাটি উৎসবে জনসাধারণকে যোগদানের জন্য আহ্বান জানাবেন লোকশিল্পীরা।







