জাতীয় সড়কে ট্রাক থামিয়ে ছিনতাই করা একটি দলের হদিশ পেয়েছে পুলিশ। মহিলাকে টোপ হিসাবে ব্যবহার করা ছিনতাইবাজ দলের এক মহিলা সহ ৭ জনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ।
ধৃত মহিলা হুগলির চুঁচুড়া থানার বাসিন্দা। বাকিরা বর্ধমান ও শহরের আশপাশের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে জাতীয় সড়কের পাশে বর্ধমানের লাকুর্ডি এলাকায় ওই সাত জন দুষ্কৃতী জড় হয়েছিল। এক ট্রাক চালকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে ধরে। ধৃতদের কাছ থেকে রড, ভোজালি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। জানা গেছে, টোপ হিসাবে ব্যবহার করা ওই মহিলা ট্রাক চালকদের থামিয়ে কোন নির্জন জায়গায় নিয়ে যেত। এরপর সেখানে লুকিয়ে থাকা ছিনতাইবাজ দলের অন্যান্য সদস্যরা চালক ও খালাসির কাছ থেকে সবকিছু কেড়ে নিত।
Like Us On Facebook






