.

বর্ধমান শহরে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের কালোবাজারি রুখতে অভিযানে নামল জেলা প্রশাসন ও জেলা দুর্নিতীদমন শাখা আধিকারিকরা। বেশ কয়েকদিন ধরেই বর্ধমান শহরে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক মিলছে না বলে অভিযোগ উঠছিল। কোথাও কোথাও অতিরিক্ত দাম দিলেই মিলছিল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। তারই পরিপেক্ষিতে বর্ধমান শহরের ওষুধের পাইকারি বাজার বলে পরিচিত কল্যানি মার্কেটে অভিযান চালায় প্রশাসন। দোকানে দোকানে মাস্ক ও স্যানিটাইজারের স্টক চেক করেন আধিকারিকরা। পাশাপশি ব্যবসায়ীদেরকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সঠিক মূল্যে বিক্রি করার কথা জানায় প্রশাসনিক আধিকারিকরা।

Like Us On Facebook