পুলিশের গাড়ির ধাক্কায় জখম সাইকেল আরোহী। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। চরম যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। দূরপাল্লার বিভিন্ন যানবাহন ও যাত্রীবাহী বাস আটকে পড়ে। জখম ব্যক্তিকে ভর্তি করা হয় অনাময় হাসপাতালে।
জানা গেছে, বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে রাস্তা পারাপারের সময় পুলিশের গাড়ির ধাক্কায় জখম হন সাইকেল আরোহী দয়ারাম পাল। জখম দয়ারাম পালের বাড়ি বর্ধমানের গোপালনগরের কৈলাশপাড়ায়। স্থানীয় মানুষজনের অভিযোগ, পুলিশের গাড়িটি ধাক্কা মেরে পালিয়ে যায়। আরও অভিযোগ, ঘটনার পরেই ডিভিসি মোড়ে দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ারও পালিয়ে যায়। এরপর ক্ষুব্ধ বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার পর শেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
Like Us On Facebook







