সোমবার অন্ডালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের সূচনা হল। উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) শুভেন্দু বসু। জানা গেছে ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের আওতায় কাজোড়ার বড়ডাঙ্গা এলাকায় প্রায় কুড়ি একর জায়গা জুড়ে তৈরি হবে বাগান, পুকুর ইত্যাদি। প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় মানুষ ও বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষে এই প্রয়াস।
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রকল্পের মাধ্যমে পতিত জমি থেকে মানুষের আয়ের উৎস তৈরি করা হবে। সোমবার অন্ডালে ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ-সভাপতি কৌশিক মন্ডল ও জেলা পরিষদ নেতা কালো বরণ মন্ডল প্রমূখ । উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক শুভেন্দু বসু বলেন, ‘বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হবে নানান ফলের বাগান ও তৈরি হবে পুকুর। তাতে সবুজায়ন যেমন হবে, তেমনই কাজ পাবে স্থানীয় এলাকার মানুষ ও বেকার যুবক-যুবতীরা।’







