.
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমানের কাঞ্চননগরে অনুষ্ঠিত হতে চলেছে ১৩তম কাঞ্চন উৎসব। এবার কাঞ্চন উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন বলিউডের দুই সুপারস্টার তুষার কাপুর এবং মহিমা চৌধুরী। এছাড়াও উৎসবের বিভিন্ন দিনে হাজির থাকবেন বিশেষ বিশেষ সঙ্গীতশিল্পীরা। খোকন দাস জানিয়েছেন, উৎসবের দিনগুলিতে হাজির থাকবেন কুণাল পাল, অনুপম রায়, দালের মেহেন্দী, উদিত নারায়ণ, মোনালী ঠাকুর, খেসারি লাল, মোহিত চৌহান, সুখবিন্দর সিং প্রমুখরা। তিনি জানিয়েছেন, করোনাজনিত কারণে এবার কাঞ্চন উৎসবের বাজেট কমিয়ে করা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।
Like Us On Facebook







