.

ইসিএলের শ‍্যামসুন্দরপুর কোলিয়ারিতে খনিগর্ভে আগুন লাগায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা গেছে, সরপি প্রজেক্টের বাঁকোলা সিমের তিন নম্বর পিটে গত কাল থেকেই আগুন লাগে। সেই আগুন ধীরে ধীরে অন‍্যান‍্য খনির সুড়ঙ্গ পথে ছড়িয়ে পড়ে। সেই আগুন আজ ভয়াবহ রূপ ধারণ করে শ‍্যামসুন্দরপুর কোলিয়ারিতে। শ্রমিকরা বিপদ সংকেত আন্দাজ করে বুধবার আর খনিগর্ভে নামেননি। জানা গেছে, আপদকালীন ভিত্তিতে খনি গহ্বরে আগুন নেভানোর কাজ চলছে। শ্রমিকরা ইসিএলের গাফিলতির কারণে এই খনি গহ্বরে আগুন লাগল বলে জানান।

Like Us On Facebook