.

রবিবার বর্ধমান পুরসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহলদারি শুরু করল। বর্ধমান পুরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ডে এদিন সকালে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি দল রুট মার্চ করে। বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়া থেকে শুরু করে মেহেদিবাগান, লক্ষ্মীপুর মাঠ, রসিকপুর এলাকায় রুট মার্চ হয়। পুলিশ বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষের সাথে কথা বলেন। সকলেই জানিয়েছেন, আপাতত তাঁদের এলাকায় কোন সমস্যা নেই। তবে কেন্দ্রীয় বাহিনীকে দেখে খুশি এলাকার মানুষজন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook