কাজোড়ার ইসিএল কলোনিতে রবিবার মদ্যপের বঁটি দিয়ে শিশু খুনের ঘটনায় ধৃত মদ্যপ বিনোদ বাউরিকে অন্ডাল থানার পুলিশ সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে বিচারপতি ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সোমবার দুর্গাপুরের মহকুমা আদালতে ধৃতকে কড়া নিরাপত্তায় হাজির করানো হয়। উল্লেখ্য, রবিবার মদ্যপ বিনোদ বাউরির বাড়ির সামনে এক সাত বছরের শিশু খেলার সময় বিনোদ নিজের ভারসাম্য হারিয়ে বঁটি দিয়ে শিশুটির মাথায় সজোরে আঘাত করলে ঘটনা স্থলেই শিশুটি মারা যায়। নাতিকে বাঁচাতে এসে ঠাকুমা বাসন্তী গুরুও গুরুতর আহত হন়। পড়শীরা বিনোদকে ধরে অন্ডাল পুলিশের হাতে তুলে দেয়।
Like Us On Facebook






