স্থানীয় প্রশাসনের উদাসীনতায় প্রমোটিং-এর উদ্দেশ্যে ‘সাবির গড়ে’ নামের একটি সরকারি পুকুর ভরাট করছে স্থানীয় কিছু ব্যক্তি বলে অভিযোগ তুললেন অন্ডালের কাজোরার কর্ম্মকার পাড়ার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন ফল হয়নি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরইমধ্যে সরকারি পুকুরটি প্রকাশ্যেই চুরি হয়ে যাচ্ছে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বিষয়টি সংবাদ মাধ্যমে জানতে পেরে উদ্বিগ্ন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা একটি অভিযোগ মহকুমাশাসক কার্যালয়ে দায়ের করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Like Us On Facebook







