বর্ধমান থানার জামনা এলাকায় অজ্ঞাত পরিচিত যুবতীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হল দামোদরের তীরে কাশবন থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দামোদরের তীরে কাশবনে যুবতীর দেহটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশকে। যুবতীর গলায় ধারালো অস্ত্রের কোপ ছিল বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবতীকে খুন করা হয়েছে। যুবতীর পরিচয় এবং খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Like Us On Facebook






