.

বুধবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমীর উদ্যোগে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হল ১৮ তম নাট্যমেলার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্যমেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, সহকারী সভাধিপতি দেবু টুডু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অনীশ ঘোষ ও বিজয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। প্রথমদিন মঞ্চস্থ হয় কলকাতার লেকটাউন শ্রীভুমি সংস্কৃতি নাট্যদলের চাঁদ মনসার কিস্স্যা। ৭ ফ্রেব্রুয়ারি মঞ্চস্থ হবে নাট্যরঙ্গ নাট্য সংস্থার শ্রীমধুসূদন, ৮ ফ্রেব্রুয়ারি ব্ল্যাঙ্কভার্স নাট্যদলের পাজি পিটার, ৯ ফ্রেব্রুয়ারি একুশ শতক নাট্য সংস্থার পুলকিত বিষাদ ও ১০ ফ্রেব্রুয়ারি করিমপুর নাট্যপ্রেমী নাট্যসংস্থার অশ্রুনদী।


Like Us On Facebook