পানাগড় বাজার পোস্ট অফিসে মাল্টিপারপাস কাউন্টার মেসিন (এমপিসিএম) স্টিকার না থাকায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। জানা গেছে গত কয়েকদিন ধরে এমপিসিএম স্টিকার শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে রেজিস্ট্রার ও স্পিড পোস্ট এর মত গুরুত্বপূর্ণ পরিষেবা।

পানাগড় বাজারের ডাক বিভাগের কর্মীরা জানান, আগের থেকে অনেক চাপ বেড়েছে পানাগড় পোস্ট অফিসে। একদিকে মানকর, বুদবুদ, অভিরামপুর পোস্ট অফিস সহ পানাগড়ের সমস্ত ব্রাঞ্চ অফিসগুলো থেকেও প্রচুর পরিমাণে রেজিস্ট্রার ও স্পিড পোস্টের কাজ হয়। তার উপরে সরকারি যে সব দফতরগুলি আছে তাদের চিঠিও রয়েছে। ফলে চাপ বাড়ায় দ্রুত শেষ হয়ে যাচ্ছে এমপিসিএম স্টিকার। কিন্তু বর্ধমান থেকে সাপ্লাই না আসায় জরুরি ওই সব পরিষেবা বন্ধ রাখা হয়েছে।


Like Us On Facebook