ফের দুর্ঘটনা বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে। অ্যাম্বুলেন্সের সঙ্গে ইট বোঝাই ট্র্যাকটরের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চার অ্যাম্বুলেন্স আরোহী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে হলদী সেতুর কাছে একটি অ্যাম্বুলেন্স ও একটি ইট বোঝাই ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। বর্ধমান হাসপাতাল থেকে রোগী নিয়ে বীরভূমের পারুইয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ও পুলিশ জখম চার অ্যাম্বুলেন্স আরোহীকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। পুলিশ ট্র্যাকটরটিকে আটক করেছে। গত তিন দিনে লাগাতার দুর্ঘটনা ঘটছে বর্ধমান বোলপুর-জাতীয় সড়কে।
Like Us On Facebook







