বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১০ম পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে। শনি ও রবিবার এই উৎসব চলবে। উৎসবের উদ্বোধন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র স্বপন দেবনাথ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবীপ্রসাদ দে সহ বহু প্রাক্তন বিচারপতি ও প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রীরা। উপাচার্য তাঁর বক্তব্যে পুনর্মিলন উৎসব আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী স্বপন দেবনাথ প্রস্তাব রাখেন, গ্রামের বহু মানুষ এখনও আইন সম্পর্কে সচেতন নয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় যদি আইন নিয়ে গ্রামে গ্রামে সচেতনতা শিবির করে, তাহলে অনেকে উপকৃত হতে পারেন। মন্ত্রী মলয় ঘটক জানান, ছাত্র-ছাত্রীরা আরও ভালো করে তৈরি হও। কারণ, মুখ্যমন্ত্রী প্রতি জেলায় কমার্শিয়াল কোর্ট তৈরী করছেন। ৪১টি মহিলা আদালত হচ্ছে রাজ্যে। তাই প্রচুর কাজের জায়গা থাকছে।








