.

১৯ তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল সংস্কৃতি লোকমঞ্চে। শনিবার চলচ্চিত্র উৎসবের উদ্ধোধন করেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি দেবু টুডু সহ অনান্য বিশিষ্টজনেরা। চলচ্চিত্র উৎসব চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে দেখানো হয় ইন্দ্রাশিস আচার্য্য পরিচালিত ‘পিউপা’। পাঁচ দিন ধরে চিন, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের মোট ৯ টি ছবি েখানো হবে। পিউপা ছাড়াও ‘গুহামানব’ নামক আরও একটি বাংলা ছবি দেখানো হবে চলচ্চিত্র উৎসবে।

Like Us On Facebook