কালনা আদালতের আইনজীবীদের পাশে দাঁড়ালেন বর্ধমান আদালতের আইনজীবীরা। কালনার আইনজীবী ফিরদৌস মন্ডল একটি মামলায় তাঁর মক্কেলের জন্য রাজস্থানে যান। অভিযোগ পূর্বস্থলীর আই সি সোমনাথ দাসের প্ররোচনায় তাঁকে অপহরণ করে খুনের চেষ্টা হয়। কালনায় ফিরে এসে মামলা দায়ের করলে বিচার ব্যবস্থা আর পুলিশ সংঘাতে জড়িয়ে পড়ে। প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনে নেমেছেন কালনা আদালতের আইনজীবীরা। তাঁদের সমর্থনে আজ এগিয়ে এলেন বর্ধমানের আইনজীবীরাও। শুক্রবার বর্ধমান আদালতে সারা দিনের কর্মবিরতি পালিত হয়। ফলে বিচারপ্রার্থীরা চরম অসুবিধার সম্মুখিন হন।

Like Us On Facebook